গবেষকদের মতে, খুব ছোট কিছু অভ্যাসের মাধ্যমেই যে কেউ অল্প সময়ের মধ্যেই আশাবাদী হয়ে উঠতে পারেন। অনেকে মনে করতে পারেন—এসব তো খুব সাধারণ বিষয়। কিন্তু বাস্তবতা হলো, যেসব মানুষ ধীরে ধীরে জীবনের ইতিবাচক দিকগুলো দেখতে শেখে এবং একজন আশাবাদী মানুষ হিসেবে গড়ে ওঠে।
১. প্রতিদিন একটি সফলতা লিখে রাখা দিনে শত ব্যর্থতা থাকলেও দিন শেষে অন্তত একটি সফলতার কথা ডায়েরি বা খাতায় লিখে রাখা। কেউ যদি মনে করেন তার কোনো সফলতা নেই, তাহলে প্রতিদিন সকালে নিজের বিছানা গুছিয়ে রাখার মতো ছোট কাজটিকেও সফলতা হিসেবে লিখতে পারেন।
২. প্রতিদিন একটি সৌভাগ্যের কথা ভাবা দিন শেষে অন্তত একটি সৌভাগ্যের কথা মনে করে তা লিখে রাখা। যদি মনে হয় কোনো সৌভাগ্যই আসেনি, তাহলে আজও সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকার বিষয়টিকেই সৌভাগ্য হিসেবে লিখে রাখা যায়।
৩. প্রতিদিন একটি প্রাপ্তির কথা লিখে রাখা দিনে কিছু না পেলেও অন্তত একটি প্রাপ্তির কথা লিখে রাখা। যেমন—আজকের আহার, সুস্থভাবে শ্বাস নেওয়া বা একটি শান্ত দিন কাটানোও প্রাপ্তির তালিকায় থাকতে পারে।