লাইফস্টাইল

বিশ্বের সর্ববৃহৎ সুমধুর ঘুমের গান ‘ঘুম থেরাপি এনথেম’

ঘুম! মানব জীবনের অতি প্রয়োজনীয় বিষয়। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ঘুমের বিকল্প নেই। কিন্তু অনেকের কাছে ঘুম যেনো সোনার হরিণ। বহু সাধনায় তাকে আপন করে পেতে হয়। ওষুধ খেয়েও অনেকের জন্য ঘুম আনা কঠিন হয়ে পড়ে। এরকম যারা ঘুমের প্রকট সমস্যায় ভুগছেন বা যারা সহজেই ঘুমিয়ে পড়তে চাচ্ছেন, তাদের জন্য অনলাইনে মুক্তি পেলো বিশ্বের সর্ববৃহৎ ঘুমের গান ‘ঘুম থেরাপি এনথেম’। 

গানটি ইউটিউবের ‘খালিদ সংগীত’ (Khalid Sangeet) চ্যানেল এবং একই নামের ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 

প্রায় ২ ঘণ্টা ব্যাপ্তির গানটি লিখেছেন এবং সুরারোপ করেছেন প্রথিতযশা কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। এতে কণ্ঠ দিয়েছেন ডি-রকস্টার খ্যাত জনপ্রিয় শিল্পী হাসনাত তাসনিম সংগীতা। গানের কথা, সুর, গায়কী ও মিউজিক এমনভাবে সাজানো হয়েছে যা মানুষের শরীর ও মন শান্ত করে, দুঃশ্চিন্তা ও দুর্ভাবনা দূর করে এবং গভীর ঘুম আনতে সাহায্য করে। ঘুমের জন্য পার্শ্ব-প্রতিক্রিয়াহীন এক মহৌষধ ‘ঘুম থেরাপি এনথেম’।

উল্লেখ্য, ঘুম আনার জন্য রিলাক্সিং মিউজিক হিসেবে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। তবে সেগুলোতে শুধু বাদ্যযন্ত্র কিংবা কোনো না কোনো মিউজিক ইফেক্ট ব্যবহার করা হয়েছে। সেগুলোকে প্রকৃত অর্থে ঘুমের গান বলা যায় না। কিন্তু ‘ঘুম থেরাপি এনথেম’ একটি পরিপূর্ণ ঘুমের গান। নানান বিষয় নিয়ে চমৎকার কথার (লিরিক) সঙ্গে সুমধুর সুরে শিল্পীর কণ্ঠে ঘুমের গান হিসেবে এখন পর্যন্ত খালিদ সংগীতের ‘ঘুম থেরাপি এনথেম’ সর্ববৃহৎ।

সংশ্লিষ্টদের মতে, এই গানটি এক ধরনের থেরাপির মতো কাজ করবে। ঘুম আনার জন্য দরকার পড়বে না গাদা গাদা ওষুধের। উপযুক্ত পরিবেশ ও আবহে ‘ঘুম থেরাপি এনথেম’ গানটি শুনতে শুনতে গভীর ঘুমে তলিয়ে যাওয়া যাবে।

ভালো ঘুমের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে কিছু নিয়ম-কানুন মানতে হয়। খালিদ সংগীতের ‘ঘুম থেরাপি এনথেম’ গানটির সঙ্গে এমন কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যা ভালো ঘুমের জন্য সহায়ক। নিয়মগুলো অনুসরণ করে গানটি শুনলে ঘুম চলে আসতে বাধ্য। গানটির প্রণেতা মাহবুবুল খালিদ শ্রোতাদের কাছে অনুরোধ করেছেন তারা যেন ‘ঘুম থেরাপি এনথেম’ গানটি শোনার আগে ঘুমের জন্য সহায়ক নির্দেশনাগুলো পড়ে দেখেন এবং সেগুলো অনুসরণ করেন।

বিশেষজ্ঞদের মতে, খাদ্যের পরে মানুষের সুস্থ থাকার প্রধান উপাদান হলো ঘুম। কিন্তু তথ্য-প্রযুক্তির যুগে যত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যাপকতা বেড়েছে, তত মানুষ রোবটে পরিণত হচ্ছে। বিশ্বে মানুষ এখন আর সামাজিক মানুষ নাই। যুদ্ধ-বিগ্রহ, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, জীবন ও জীবিকার দুঃশ্চিন্তা সব মিলিয়ে ঘুমের ওপর এর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে।

ফলে মানুষের ঘুমের সময় কমে গেছে। সূর্য্যের সঙ্গে মানুষের ঘুমের সময়ের যে যোগসূত্র ছিল তা ছিন্ন হয়েছে। এখন অনেক মানুষ দিনের বেলায় ঘুমায় আর রাতের বেলায় জাগে। ফলে দেখা দিচ্ছে নানান শারীরিক ও মানসিক সমস্যা। ফলে মানুষ কাজ কিংবা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। নিদ্রাহীনতার ব্যাপক প্রভাব পড়ছে মানুষের শরীর এবং মস্তিষ্কের ওপর। পারিবারিক জীবন, সামাজিক জীবন বিঘ্নিত হচ্ছে। মানসিক সমস্যার সঙ্গে নানান শারীরিক রোগ বৃদ্ধি পাচ্ছে।

পর্যাপ্ত ঘুমের অভাবে মানুষের মাঝে দুঃচিন্তা, স্মৃতিশক্তি লোপ, কর্মকক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মারাত্মক এই সমস্যার পার্শ্বপ্রতিক্রিয়াহীন এক সমাধান হলো ‘ঘুম থেরাপি এনথেম’ গানটি। এটা শুধু গানই নয় বরং কীভাবে গভীর ঘুম নিয়ে আসা যায়, তারই একটি প্রচেষ্টা, একটি থেরাপি, একটি মেডিটেশন।

উল্লেখ্য, স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গান লিখে থাকেন। এরই মধ্যে তার লেখা ৫ শতাধিক গান মুক্তি পেয়েছে। মাহবুবুল খালিদের লেখা বেশিরভাগ গানে তিনি নিজেই সুরারোপ করছেন। 

সম্প্রতি মাগুরায় যৌন নির্যাতনের শিকার ছোট্ট শিশু আছিয়াকে নিয়ে মাহবুবুল খালিদের লেখা ও সুরে গান গেয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ‘মাগুরার ফুল’ শিরোনামের গানটি সচেতন দর্শক-শ্রোতাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। এছাড়া উত্তরায় স্কুলে বিমান দুর্ঘটনা নিয়ে তার লেখা ও সুরের গান ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’ ব্যাপক সাড়া ফেলেছে।

খালিদ সংগীতের ‘ঘুম থেরাপি এনথেম’ গানটি শুনতে ক্লিক করুন