লাইফস্টাইল

পেটের মেদ কমানো ও সুস্থ থাকার উপায় জানালেন সামান্থা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু পেটের মেদ কমানো ও সুস্থ থাকার জন্য সকালের রুটিনে কিছু সহজ কিন্তু কার্যকর অভ্যাসের পরামর্শ দিয়েছেন। তার মতে, দিনের শুরুটা ঠিকভাবে হলে শরীর ও মন দুটোই ভালো থাকে।

পেটের মেদ কমাতে সামান্থার সকালের রুটিন

১. ঘুম থেকে উঠে ফোন নয় সকালে উঠেই ফোন, খবর বা ইমেইলে না গিয়ে নিজের সঙ্গে কিছু সময় কাটান। এতে অপ্রয়োজনীয় মানসিক চাপ কমে।

 ২. গভীর শ্বাস-প্রশ্বাস অন্তত ৫ মিনিট গভীরভাবে শ্বাস নিন। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।

 ৩. সকালের রোদে হাঁটা কমপক্ষে ১০ মিনিট রোদে হাঁটাহাঁটি করুন। এটি শরীরের প্রাকৃতিক রিদম ঠিক রাখতে সাহায্য করে।

 ৪. ডিটক্স পানীয় কুসুম গরম পানিতে মিশিয়ে নিতে পারেন—

লেবু  হলুদ  অ্যাপেল সাইডার ভিনেগার  কিয়েন পেপার (ঐচ্ছিক)  সামান্য ভার্জিন অলিভ অয়েল  এই পানীয় শরীরের প্রদাহ কমাতে সহায়ক হতে পারে।

৫. সুষম প্রাতরাশ এমন খাবার খান যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে। এতে সারাদিন অপ্রয়োজনীয় মিষ্টি খাওয়ার প্রবণতা কমে।

৬. সকালেই শরীরচর্চা সকাল ১১টার আগে ব্যায়াম শেষ করার চেষ্টা করুন। এতে মেটাবলিজম ভালো থাকে।

৭. প্রাতরাশের পর চা বা কফি খালি পেটে না খেয়ে প্রাতরাশের পর চা বা কফি পান করা ভালো।

৮. দিনের পরিকল্পনা তৈরি আগেই কাজের তালিকা তৈরি করে রাখুন। এতে মানসিক চাপ কমে এবং দিনটা গোছানো থাকে।

এই অভ্যাসগুলো অন্তত ২১ দিন নিয়মিত অনুসরণ করলে শরীর ও মনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।