লাইফস্টাইল

স্বপ্নে নিজের মৃত্যু দেখা কীসের লক্ষণ

স্বপ্নে নিজের মৃত্যু দেখা মানে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া। নিজের মৃত্যুর স্বপ্ন দেখা মানুষের সংখ্যা খুব কম। মুসলিম ড্রিম ইনফোর তথ্য ‘‘স্বপ্নে নিজের মৃত্যু দেখা অনেক সময় প্রতীকী অর্থ বহন করে। নিজের মৃত্যুকে দেখা মানে হতে পারে কোনো পরিবর্তন, রূপান্তর বা চিন্তাধারার বদল। বাস্তব মৃত্যুর পূর্বাভাস হিসেবে স্বপ্ন খুবই বিরল। প্রতীকী মৃত্যু ব্যক্তিগত উন্নতি বা জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি নির্দেশ করতে পারে।’’

স্বপ্ন বিজ্ঞান অনুসারে, কোনো ব্যক্তি নিজের মৃত্যুর স্বপ্ন দেখলে তা অত্যন্ত শুভ স্বপ্ন বলে মনে করা হয়। এর অর্থ হচ্ছে ওই ব্যক্তির আয়ু বৃদ্ধি পেতে চলেছে। জীবনের থাকা নানা সমস্যার দ্রুত সমাধান হবে। কিছু সুসংবাদও পেতে পারেন আপনি। 

স্বপ্নে নিজের মৃত্যু দেখা মানে এটি জীবনের কোনও পুরোনো অধ্যায় শেষ হয়ে নতুন পথে এগিয়ে যাওয়ার সংকেত হতে পারে। আর পুরোনো দুঃখ, ব্যর্থতা বা নেতিবাচক অভ্যাস থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত হতে পারে। 

সাধারণত জীবনে বড় পরিবর্তন, যেমন নতুন কাজ, নতুন দায়িত্ব বা মানসিক পরিণত হওয়ার লক্ষণ। অনেক ক্ষেত্রে এটি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের প্রতীক হিসেবেও ধরা হয়।