সকাল সকাল বৃষ্টি হয়ে গেলো। এমন দিনে খিচুড়ি ভোজ হলে মন্দ হয় না। আজ পাতে পড়তে পারে হাতে মাখা খিচুড়ি। জেনে নিন রেসিপি।
উপকরণ চাল: দুই কাপ মসুর ডাল: এক কাপ আদাবাটা: এক চা-চামচ রসুনবাটা: এক চা-চামচ পেঁয়াজকুচি: আধা কাপ কাঁচা মরিচ: আট-দশটি হলুদগুঁড়া: এক চা-চামচ মরিচগুঁড়া: এক চা-চামচ লবণ: স্বাদমতো সরিষার তেল: আধা কাপ ধনেপাতাকুচি: তিন টেবিল চামচ তেজপাতা: দুইটি দারুচিনি: দুই টুকরা ছোট এলাচি: চারটি পানি: ৫-৬ কাপ
প্রথম ধাপ শুরুতে চাল, ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। হাঁড়িতে তেল দিয়ে দিন। তেলে এবার পেঁয়াজ, আদা, দারুচিনি, তেজপাতা, এলাচি, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, সব মসলা, লবণ, চাল, ডাল দিয়ে দিন। সঙ্গে গরম পানি দিন।
দ্বিতীয় ধাপ পানি কমে এলে চুলার জ্বাল কমিয়ে দিন। এরপর কাঁচা মরিচ, ধনেপাতা দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন।