মিডিয়া

বাসস ইউনিটের নেতৃত্বে তারেক-তানভীর

তুমুল উৎসাহ ও উদ্দীপনায় সোমবার (৩০ মে) ডিইউজে-বাসস ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে মুজিবুর রহমান জিতুকে ৬ ভোটে পরাজিত করে ইউনিট চিফ হিসেবে বিজয়ী হয়েছেন তারেক আল নাসের। এ ছাড়া সেলিনা শিউলিকে ১ ভোটে পরাজিত করে ডেপুটি ইউনিট চিফ হিসেবে তানভীর আলাদিন নির্বাচিত হন।

এদিন বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ করা হয়। 

বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সফিকুল করিম সাবু।

প্রসঙ্গত, তানভীর আলাদিন ফেনীর মাথিয়ারা কাজি বাড়ির প্রবীণ কর আইনজীবী কাজি গোলাম মাইন উদ্দিনের ছেলে।