বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের সংগঠন ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রিসোর্টে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে রাফিদ বিল্লাহকে আহ্বায়ক এবং সুজন শর্মাকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলানিউজটোয়েন্টিফোরের হেড অব ডিজিটাল যাকারিয়া ইবনে ইউসুফ, দৈনিক যুগান্তরের হেড অব মাল্টিমিডিয়া অমিত হাসান রবিন, এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেন এবং কিডস ক্রিয়েশন টিভির ব্রডকাস্ট ইনচার্জ হাবিবুল্লাহ সিকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে গণমাধ্যমের প্রতিটি সংবাদ ও কন্টেন্ট উপস্থাপনায় ভিডিও এডিটরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও এডিটরদের সৃজনশীল শ্রমের মাধ্যমেই একটি সংবাদ বা প্রতিবেদন পূর্ণতা পায়। বক্তারা জোর দিয়ে বলেন, গণমাধ্যমে ভিডিও এডিটরদের কাজের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং তাদের পেশাগত মর্যাদা ও গুরুত্ব আরো বাড়াতে হবে।
এই সংগঠনের মাধ্যমে এডিটরদের দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরো সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
আহ্বায়ক কমিটির সদস্যদের তালিকা সংগঠনটি পরিচালনার জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক যুগান্তরের রাফিদ বিল্লাহ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলাদেশ মিডিয়ার সুজন শর্মা।
কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন শিপন আহমেদ (কালের কণ্ঠ), শাহারিয়ার হৃদয় (যমুনা টিভি), জাহিদ হাসান লিমন (এনপিবি নিউজ), সাব্বির আহমেদ তনু (রাইজিংবিডি ডটকম), নজরুল ইসলাম (দৈনিক সংগ্রাম), ইসমাইল হোসাইন (কাজী টিভি) এবং সাগর পন্ডিত (প্রথম আলো)।
কমিটির সম্মানিত সদস্যরা হলেন-তুষার আহমেদ (বাংলাদেশ প্রতিদিন), শতাব্দী শুভ (নিউজ ২৪), জহিরুল ইসলাম (ডিবিসি নিউজ), গোপাল চন্দ্র (যমুনা টিভি), মো. রাসেল (এটিএন বাংলা), আবিদ মিয়া (বাংলাদেশ প্রতিদিন), শাকিল আহম্মেদ (ইত্তেফাক), আব্দুর রহিম (কালের কণ্ঠ), নাজমুল হোসাইন নয়ন (বাংলাদেশ প্রতিদিন), মুরসালিন ইসলাম (দৈনিক যুগান্তর), এ এইচ এম রিদুয়ান (দৈনিক যুগান্তর), আশিকুর রহমান (দৈনিক যুগান্তর), রহিম সোহাগ (বাংলানিউজ২৪), সাইফুল ইসলাম (এটিএন বাংলা), রুম্মান বিল্লাহ (এটিএন বাংলা), জয় চন্দ্র (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), জহিরুল কায়সার তালুকদার (নাগরিক টিভি), জহিরুল ইসলাম তুফান (চ্যানেল ২৪), রাব্বি হোসাইন (কালের কণ্ঠ), হাসিবুর রহমান (ঢাকা পোস্ট), জুবলী আক্তার (দৈনিক সমকাল) এবং মুহাম্মদ তাশরিফ (টাইমস টুডে)।