মিডিয়া

গণমাধ্যমের সমস্যা সমাধানে কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী

“আমাদের পলিসি হচ্ছে এনালগ কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে ডিজিটাল”-ইলেকট্রনিক মিডিয়ার সংকট নিয়ে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, “গণমাধ্যমের সমস্যা সমাধানে সব পক্ষের মতামতের ভিত্তিতে গণমাধ্যম কমিশন গঠন করা হবে।”

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “সরকার জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর। গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত করা গেলেই অনেক সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে।” 

এ সময় বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্য সচিব ইলিয়াস হোসেন, ট্রাস্টি সদস্য রেজওয়ানুল হক, তালাত মামুন ও নূর সাফা জুলহাজ উপস্থিত ছিলেন।