মিডিয়া

এফএলজেএফের সভাপতি তরিকুল, সম্পাদক জাহিদ

মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) ২০২৬-২৮ সেশনের ১১ সদস্যের কমিটি গঠন হয়েছে।

এতে দৈনিক আমার বাঙলার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম সুমন সভাপতি ও সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জা‌হিদ রহমান বিদায়ী ক‌মি‌টিরও সাধারণ সম্পাদক ছি‌লেন।

শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ‌সি‌নিয়র সাংবা‌দিক মহসীনুল করিম লেবু।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং   মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু আলী।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোহম্মদ নঈমুদ্দীন (রাইজিংবিডি), যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী (আলোকিত স্বদেশ), অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক শওকত আলী (দেশ রুপান্তর) ও দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন (আমার দেশ)।

কার্যনির্বাহী সদস্য জলিল মুন্না রায়হান (ইত্তেফাক), কাওসার আজম (নয়া দিগন্ত), নাসির উদ্দিন (বাংলাদেশ টেলিভিশন) ও শাহাদাৎ হোসেন বিপ্লব (বিজনেস স্ট্যান্ডার্ড)।

এর আগে বিদায়ী ক‌মি‌টির সভাপ‌তি জলিল মুন্না রায়হান বিগত সম‌য়ে সাংগঠ‌নিক কর্মকা‌ণ্ডে সহ‌যোগিতার জন‌্য ক‌মি‌টির সদস‌্যদের ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রধান নির্বাচন ক‌মিশনার, মৎস ও প্রা‌ণি সম্পদ মন্ত্রণাল‌য়ের সি‌নিয়র তথ‌্য কর্মকর্তা মো মামুন হাসান ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের নতুন নেতাদের অভিনন্দন জা‌নি‌য়ে ব‌লেন, “নতুন নেতৃ‌ত্বে এই ফোরামকে আরো এগি‌য়ে নে‌বে। মৎস ও প্রা‌ণি সম্পদ খা‌তে বিরা‌জিত সমস‌্যা, সম্ভাবনা তু‌লে ধ‌রে সরকার‌কে সহ‌যো‌গিতা কর‌বে।”

তি‌নি মন্ত্রণাল‌য়ে সা‌র্বিক কর্মকা‌ণ্ড জনগ‌ণের কা‌ছে পৌঁছে দি‌তে সবার সহ‌যো‌গিতা চান।