বিনোদন প্রতিবেদক : লন্ডন থেকে পড়ালেখা শেষ করার পর কলকাতার আত্মবিশ্বাস নামের একটি আর্ট ফ্লিমের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন শাহরিয়াজ। এর পর টেলিভিশনে বেশ কিছু নাটকে কাজ করেন তিনি। ছোটপর্দায় কাজ করলেও তার লক্ষ্য ছিল বড় পর্দা।
ঢালিউডে পরিচালক ওয়াজেদ আলী সুমনের কি দারুন দেখতে সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয়। তার পর আর পেছনে ফিরতে হয়নি এ হিরোকে। বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন। রাইজিংবিডির পক্ষ থেকে তাকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনিও রাইজিংবিডিকে শুভেচ্ছা জানান। শাহরিয়াজ রাইজিংবিডিকে বলেন, ‘২০১৫ সালে আমার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। পাগলা দিওয়ানা ও নগর মাস্তান। এ সিনেমা দুটিতে দর্শক সাড়া ভালোই পেয়েছি। ২০১৬ সালে চলচ্চিত্রের প্রত্যেকটা কাজ আরো সিরিয়াসলি এবং গুছিয়ে করতে চাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এ বছর কাজ করবো নিষ্ঠার সঙ্গে।’রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৬/রাহাত/রাশেদ