জাতীয়

ঢাকা জেলা ছাত্রদল সভাপতি জুয়েল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঢাকা, ২ জানুয়ারি : ১৮ দলীয় জোটের হরতাল সমর্থনে সাভারে গাড়িতে অগ্নিসংযোগ করে মানুষ মারার অভিযোগে ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি রেজাউল করিম জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ঢাকার শের-ই-বাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, হরতাল চলাকালে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কে নাশকতা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। জুয়েল সাভারের শ্যামপুর এলাকার বাসিন্দা।

তিনি আরো জানান, জুয়েলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের নয়টি মামলার মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দুপুরেই তাকে নয়টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।

   

রাইজিংবিডি / জিসান / রণজিৎ