নিজস্ব প্রতিবেদকঢাকা, ৪ জানুয়ারি : রাজধানীর মগবাজারে হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবির। এ সময় তারা কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়।আজ শনিবার সকাল সাড়ে আটটায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মগবাজার রেলগেট এলাকা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন। তারা মিছিল থেকে তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা পালিয়ে যান।
রাইজিংবিডি / প্রতিবেদক / দিলারা/ আবু