জাতীয়

ঢাকা-৪ ও ৫ আসনে ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদকঢাকা, ৫ জানুয়ারি : ঢাকা-৪ আসনের মোট ৭৩টি ও ঢাকা-৫ আসনের ১৪৫টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।  সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়।

ঢাকা-৪: ডিসিসি দক্ষিণের ৪৭,৫১,৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ড এবং শ্যামপুর ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-৪ আসন। এ আসনে লড়ছেন জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ড. আওলাদ হোসেন।

গত নির্বাচনে আওয়ামী লীগের এমপি ছিলেন সানজিদা খানম। তবে সমঝোতার ভিত্তিতে এ আসন এবার জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু এতে বাগড়া দেন ছাত্রলীগের সাবেক নেতা আওলাদ হোসেন।  লাঙ্গল আর হাতির লড়াইয়ে কে এগিয়ে থাকবেন সেটা জানা যাবে আরও কয়েক ঘন্টা পরে।

ঢাকা-৫: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮,৪৯, ৫০ নং ওয়ার্ড ও ডেমরা-শ্যামপুরসহ যাত্রাবাড়ী থানার ডেমরা-দনিয়া-মাতুয়াইল-সারুলিয়া ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন।

 আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান মোল্লার বিপক্ষে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনজন প্রার্থী। এর মধ্যে মালা প্রতীক নিয়ে তরিকত ফেডারেশনের আরজু শাহ সায়দাবাদী, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির আবদুর রশিদ সরকার কুঁড়েঘর প্রতীক নিয়ে এবং বাইসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির (জেপি) মনির হোসেন কমল।

এ আসনে অংশ নেওয়া চার প্রার্থীই মহাজোটের। তবে নৌকা প্রতীক নিয়ে হাবিবুর রহমান মোল্লাই এগিয়ে থাকবেন বলে মনে করেন ওই আসনের ভোটাররা।

   

রাইজিংবিডি/ নিয়াজ / শফিক /এএম