জাতীয়

কুমিল্লায় যাত্রীবাহী বাসে আগুন: আরও ১ জনের মৃত্যু

কুমিল্লার গৌরীপুর এলাকায় যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনায় শামসুন্নাহার (৭০) নামে দগ্ধ একজন মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় চার জনের মৃত্যু হলো।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ‌্য নিশ্চিত করে জানান, আগুনে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে ১১ মার্চ কুমিল্লার দাউদকান্দিতে চলন্ত বাসে আগুন লাগে। এ ঘটনায় ঘটনাস্থলে দুজন মারা যান। দগ্ধ হন ১৮ জন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরমধ‌্যে গত ১৫ মার্চ গোলামুর রহমান (৭৫) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।