জাতীয়

প্যারোলে মুক্তি পেলেন না সাকা চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঢাকা, ১১ মার্চ : প্যারোলে মুক্তি পেলেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। তার ফুফুর নামাজে জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তিনি।

সালাউদ্দিন কাদের চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিলেন সালাউদ্দীন কাদের চৌধুরী। কিন্তু তার আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ কারণে তার মুক্তিও মেলেনি। গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সালমা বেগম।

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর মা রাশেদা হোসেন চৌধুরী সম্পর্কে ফুফু সালাউদ্দীন কাদের চৌধুরী। রাশেদা হোসেন চৌধুরী শনিবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

 

রাইজিংবিডি / মেহেদী / কে. শাহীন