দেশে আসছে এস্ট্রেজেনেকার ৬ লাখ ডোজ টিকা। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা পৌঁছানোর কথা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্যাসিফিক এয়ারলাইন্সে জাপান থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় এস্ট্রেজেনেকার প্রায় ৬ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।’
এর আগে গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার আপাতত শেষ অংশ ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।