জাতীয়

সহকারী পুলিশ সুপার হলেন ১৫ কর্মকর্তা

বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন ১৫ পুলিশ পরিদর্শক।

বৃহস্পতিবার (৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জা‌রি করা হ‌য়ে‌ছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন উপ-সচিব মো. মাহাবুবুর রহমান।

এক প্রজ্ঞাপনে ১৪ জনকে প‌দোন্ন‌তি দেওয়া হ‌য়ে‌ছে। আরেক প্রজ্ঞাপনে ভূতাপেক্ষভাবে এক জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।