ঢাকার খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় মোহাম্মদ শাহিন (৪৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে মেরাদিয়া এলাকার সাফিয়া কার সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনদ চন্দ্র জানান, শাহিন অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ২টার দিকে তিনি মারা যান।
শাহিনের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার সাতাক গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলাউদ্দিন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।