ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা শুরু হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর–৫২০) এ সভা শুরু হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এছাড়া, দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে সভায় অংশ নিচ্ছেন। নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করাই এ সভার মূল উদ্দেশ্য।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।