জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও হত্যায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে সংগঠনটির অন্তত ২৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যেতে চাইলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
আহতরা হলেন- ০১। আম্মার (২৪) ০২। আব্দুল্লাহ আল জাবের (২৪) ০৩। ঝুমা (২৪) ০৪। মনির (২৪) ০৫। ফয়সাল (২৪) ০৬। জয় (২৪) ০৭৷ জুলকার (২৩) ০৮। মোশাররফ (২৪) ০৯। নিলয় (২৩) ১০।অনিক(২৪) ১১। উমর (২৪) ১২। রাহাত (২৩) ১৩। রাসেল (২৪) ১৪। আহাদ (২৩) ১৫।মাহিন (২৪) ১৬। আজাদ (২৪) ১৭। শামিম (২৩) ১৮। সোহেল (২২) ১৯।শাওন (৩২) ২০। জাবেদ (৩০) ২১। ঝুমা (৩০) ২২। আম্মাদ (৩০) ২৩। শামিম (২৮)
তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
ঢামেকের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইমরান হোসেন বলেন, এখন পর্যন্ত ২০-২৫ জন এসেছে। তাদের সবাই আহত। তবে, গুলিবিদ্ধ বা রাবার বুলেটে বিদ্ধ কেউ এসেছে কি না, সেটা এখনই বলতে পারব না। ভর্তি ছাড়াই অনেককে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।