ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। ভাষণটি আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার ও দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার হবে।
ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি জনগণকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন বলে জানা গেছে।
সিইসি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে কমিশনের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করবেন। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।