জাতীয়

গুলশানে ভোট দেবেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন। তার আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকেই কেন্দ্রের আশপাশে তাদের অবস্থান লক্ষ্য করা যায়।

তারেক রহমানকে এক নজর দেখতে অনেক নেতাকর্মী ও সমর্থক কেন্দ্রে ভিড় করছেন। একই সঙ্গে তার ভোট প্রদানকে ঘিরে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছেন।

এদিকে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান নিতে দেখা গেছে। কেন্দ্রের ভেতর ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।