জাতীয়

আড়াই ঘণ্টায় মামুনুল হকের কেন্দ্রে ভোট পড়েছে ১০ শতাংশ

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের ভোটকেন্দ্রে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজের ১০২ কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১০ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রবিউল ইসলাম রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ১০২ কেন্দ্রে ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৪০ জন। সকাল ১০টা পর্যন্ত ২৭৮টি ভোট পড়েছে। সেই হিসেবে ১০ দশমিক ৫৩ শতাংশ হয়।”