জাতীয়

ফলাফল ঘোষণা কেন্দ্রে নেই জারা, চনমনে হাবিবুর 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে ঢাকা-৯ আসনের ফলাফল ঘোষণা শুরু হয়। খিলগাঁও মডেল কলেজে চলছে ফলাফল ঘোষণা। 

ফলাফল ঘোষণা শুরুর আগেই কেন্দ্রে হাজির হন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান। কিন্তু আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও ফলাফল ঘোষণা কেন্দ্রে উপস্থিত হননি স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা, ছিল না তার কোন এজেন্টও।

এই আসনে মোট ভোট কেন্দ্র ১৭৯টি। এখন পর্যন্ত প্রাপ্ত ৫০টি কেন্দ্রের ভোট হিসেব করে দেখা গেছে হাবিবুর প্রায় ১৪ হাজার ভোটে তাসনিম জারার চেয়ে এগিয়ে আছেন।