মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শেখ আব্দুর রশীদের সঙ্গে করা চুক্তি আর বহাল থাকছে না। ফলে আজ থেকেই তার নিয়োগ কার্যকরভাবে বাতিল হলো।
প্রজ্ঞাপনে নিয়োগ বাতিলের বিষয়ে বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি। তবে প্রশাসনিক সূত্র বলছে, সাম্প্রতিক পরিস্থিতি ও সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত শেখ আব্দুর রশীদ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।