জাতীয়

নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, চুক্তিভিত্তিক ভিত্তিতে তিনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান দায়িত্বের পাশাপাশি তাকে এ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।