জাতীয়

সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন জামায়াতের এমপিরা

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রার্থীরা। এছাড়া, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

প্রথমে সংসদ সদস্য হিসেবে তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এ সময় জয়ী স্বতন্ত্র প্রার্থীরাও শপথ গ্রহণ করেন। এরপর এনসিপির জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

এর আগে বেলা পৌনে ১১টায় বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এরপরই জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। বিএনপির নির্বাচত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেন। পরে সংশয় কাটিয়ে শপথ নেন জামায়াতের নির্বাচিত প্রার্থীরা।