ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মন্ত্রিসভার সদস্যের শপথ আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শপথের জন্য ডাক পেতে শুরু করেছেন সিনিয়র নেতারা।
নতুন মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ড. আব্দুল মঈন খান, সুলতান সালাউদ্দিন টুকু, জাহিদ হোসেন, ব্যারিস্টার কায়সার কামাল, খন্দকার আব্দুল মুক্তাদির, আসাদুজ্জামান আসাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এহসানুল হক মিলন, খলিলুর রহমান, হুমায়ুন কবির, মীর শাহে আলম, শ্যামা ওবায়েদ ইসলাম, এম এ মুহিত, জহির উদ্দিন স্বপন, নিতাই রায় চৌধুরী, ফারজানা রহমান পুতুল, রশিদ্দুজামান মিল্লাত, হাবিবুর রশিদ হাবিব, অনিন্দ্য ইসলাম অমিত, মিজানুর রহমান মিনু, মো. শরীফুল আলম, আরিফুল হক চৌধুরী, মীর হেলাল, আমিনুল হক, ফরহাদ হোসেন আজাদ, ববি হাজ্জাজ, জোনায়েদ সাকি, নূরুল হক নুর, আন্দালিব রহমান পার্থ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে, তারা কোন মন্ত্রাণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নতুন সরকারের প্রথম মন্ত্রিসভায় কারা পূর্ণমন্ত্রী, কারা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হচ্ছেন-সেটি আনুষ্ঠানিক শপথের পরই স্পষ্ট হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এর আগে আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। এরপর বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। প্রধানমন্ত্রী হিসেবে আজ বিকেলেই শপথ নেবেন তারেক রহমান।