বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে নতুন সরকারের মন্ত্রিসভা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
জানা গেছে, নতুন মন্ত্রিসভার আকার হতে যাচ্ছে ৫০ সদস্যর। এরমেধ্যে প্রতিমন্ত্রী হচ্ছেন ২৪ জন।
এখন পর্যন্ত যারা প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন তারা হলেন, এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, এক ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।