দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, “দীর্ঘ প্রতীক্ষা, অনেক শ্রম, ত্যাগ, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতনের পর আমরা নতুন ও কঠিন দায়িত্ব গ্রহণ করেছি। এটি শুধুমাত্র একটি দায়িত্ব নয়, বরং দেশ ও জনগণের প্রতি আমাদের অঙ্গীকার।”
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা চাই, সবাই আমাদের সহযোগিতা করবে, যাতে দায়িত্বগুলো সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়।”
তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা চাই, সব দায়িত্ব সুন্দরভাবে পালন করতে। দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন, যাতে দেশের উন্নয়নের পথে আমরা সঠিকভাবে কাজ করতে পারি।”