জাতীয়

বিমানের চেয়ারম্যান পদ থেকে বশিরউদ্দীনকে অব্যাহতি 

আলোচনা সমা‌লোচনার মু‌খে অব‌শে‌ষে নতুন সরকার গঠ‌নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সাবেক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নতুন সরকার গঠ‌নের দিন মঙ্গলবার তা‌কে চাক‌রি থে‌কে অব‌্যাহ‌তি দি‌য়ে সরকা‌রি প্রজ্ঞাপ‌ন জা‌রি করা হ‌য়ে‌ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

এর আগে তি‌নি নি‌জেই বিমানের চেয়ারম্যান পদ থে‌কে পদত‌্যা‌গের কথা জা‌নি‌য়ে‌ছেন।

গত বছরের এপ্রিলে উপদেষ্টা হওয়ার পর ২৬ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন শেখ বশির উদ্দিন। যিনি ওই সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার দায়িত্বে থেকে নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি কোম্পানির চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগ নিয়ে অনেকেই তখন প্রশ্ন তোলেন।

ত‌বে বিমানের বোর্ড চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, তার নিয়োগ আইনসম্মত এবং এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

তিনি বলেন, “আমি বিমানের ২৩তম চেয়ারম্যান। আমার আগে ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা এই দায়িত্বে ছিলেন। সিভিল অ্যাভিয়েশন অ্যাক্টে কোথাও নেই যে আমি এই পদে থাকতে পারব না।”

রবিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন দাবি করেন, “কাঠামোগত সংস্কারের ফলে বিমানের টিকিটের ভাড়া উল্লেখযোগ্যভাবে কমেছে। মধ্যপ্রাচ্যের রুটে প্রতিযোগিতা বাড়ায় ভাড়া প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমেছে।”

বর্তমানে ২০ হাজার টাকায় টিকিট বিক্রি করায় বিমান অতিরিক্ত প্রায় ১২০ কোটি টাকা মুনাফা করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।