স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর পিএস হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
গত ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে হাসনাত মোর্শেদ সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানএর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বছরের ৬ এপ্রিল তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হলেও পরবর্তীতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ ২০২৪ সালের ১৮ আগস্ট ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পান। প্রশাসনিক রীতি অনুযায়ী, উপদেষ্টা বা মন্ত্রীদের পছন্দের ভিত্তিতে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকেই একান্ত সচিব নিয়োগ দিয়ে থাকে জনপ্রশাসন মন্ত্রণালয়।