জাতীয়

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনি ইশতেহার অন্যতম অঙ্গীকার ছিল ‘ফ্যামিলি কার্ড’। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে স্বল্পআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। জানা গেছে, ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের বেশকিছু অঞ্চলে প্রান্তিক মানুষের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে।