স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেছেন সালাহউদ্দিন আহমদ।
রবিবার (১ মার্চ) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটে হাইকমিশনার প্রণব কুমার ভার্মা সচিবালয়ে পৌঁছান। প্রায় এক ঘণ্টা চলা বৈঠক শেষ হয় বেলা ১১টা ৪৫ মিনিটে। সৌজন্য সাক্ষাৎ হিসেবে পরিচিত এ বৈঠকে দুই দেশের সীমান্ত পরিস্থিতি, ভারতীয় আইটি সিস্টেম, ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশিদের জন্য ভিসা প্রদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।