জাতীয়

সারা দেশে দ্রুতই শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী 

চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে দ্রুতই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সারা দেশে চাঁদাবাজ ও অস্ত্রধারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এরই মধ্যে তাদের তালিকা করা হচ্ছে। এজন্য থানা এলাকায় নিবিড় গোয়েন্দা নজরদারিও শুরু হয়েছে। আমরা প্রত্যাশা করি, দেশের সব জনগণ এই অভিযানে সহযোগিতা করবেন।”

দেশের শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার প্রতিশ্রতি দিয়ে তিনি বলেন, “আমরা জনগণকে আশ্বস্ত করতে চায়, দেশের শান্তিশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। খুব দ্রুত পরিকল্পনা অনুযায়ী অভিযান শুরু হবে।” এক্ষেত্রে নানা অপরাধ অনেকাংশই কমে আসবে বলে তিনি প্রত্যাশা করেন।