জাতীয়

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে হুইপদের শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপবৃন্দ। 

বুধবার (৪ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে তাদের সমাধিতে চিফ হুইপ মো. নূরুই ইসলামের নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন করেন হুইপরা। 

চিফ হুইপের সঙ্গে নবনিযুক্ত ছয় হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।