ঢাকার উত্তর বাড্ডায় খেলার সময় দেয়াল চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে।
নিহতরা হলো, আয়েশা মনি(৯) ও নুসরাত আক্তার (৬) ।
বুধবার(১১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আয়েশা মনির বাবা ইকবাল হোসেন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের রাস্তার পাশে খেলাধুলার সময় পাশের একটি বাড়ির দেয়াল ভেঙে আমার মেয়েসহ দুই শিশু চাপা পড়ে। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা
তিনি জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার ইয়াফেদি এলাকায়।
নুসরাতের বাবার নাম শরীফ মিয়া। বর্তমানে, উত্তরা পূর্বাঞ্চল ১০ নং লেনের ৮ নম্বর বাসায় থাকতো।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, শিশু দুটির মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।