জাতীয়

ফয়সাল আহমেদের নতু বই ‘চাঁদরূপালী’ প্রকাশিত

আন্তর্জাতিক নদী কৃত্য দিবস (১৪ মার্চ) উপলক্ষে লেখক ও গবেষক ফয়সাল আহমেদের নদীবিষয়ক শিশুতোষ গল্পের বই ‘চাঁদরূপালী’ প্রকাশিত হয়েছে।

বইটি বের করেছে জাগতিক প্রকাশন। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন আল নোমান। বইটির দাম ১২৫ টাকা।

বছর খানেক আগে প্রকাশিত হয় ফয়সাল আহমেদের প্রথম শিশুতোষ বই ‘গল্পের ভূত যখন বই থেকে বেরিয়ে এলো’। ছোট্ট সোনামনিরা বইটি ভীষণ পছন্দ করেছে। এবার তিনি লিখলেন নদীবিষয়ক শিশুতোষ গল্প ‘চাঁদরূপালী’।

ফয়সাল আহমেদের এ পর্যন্ত ১৩টি বই বের হয়েছে। এর মধ্যে নদীবিষয়ক বই ‘মুক্তিযুদ্ধে নদী’, ‘চাঁদরূপালী’ (শিশুতোষ), সম্পাদিত বই ‘আমার নদী’ ও ‘প্রিয় নদীর গল্প’। প্রকাশের পথে ‘নদী প্রসঙ্গে’ নামের আরো একটি নতুন বই।

লেখালেখির বাইরে তিনি দুটো পত্রিকা সম্পাদনা করেন, যার একটি হলো- বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ ও নদীবিষয়ক পত্রিকা ‘রিভার বাংলা’।