জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “সরকারি দল গণভোট বিনষ্টের চেষ্টা করলে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমরাও দাঁড়াব।”
রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম তিনি বলেন, “বিএনপি জয় পাওয়ার পর নির্বাচিত বিষয় গায়ের জোরে মানছে না। ১৯৯১ সালেও বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার ফলে তারা বেশি দিন থাকতে পারেননি।”
তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন। এটিকে অসাংবিধানিক বলতে পারেন না তিনি। গণভোট মানলে আদেশ মানতে হবে। সরকারি দল গণভোট মানে কি না, স্পষ্ট জবাব পাওয়া যায়নি।”
সংবিধান সংস্কার পরিষদ বিষয় জাতীয় সংসদে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, অভিযোগ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “আজ বিরোধী দলীয় নেতা বিষয়টি উত্থাপন করেছিলেন। কিন্তু, আলোচনা করতে দেওয়া হয়নি।”