বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার।
চার পুলিশ কর্মকর্তা হলেন—সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমদ।
বুধবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চার জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।