ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৪৯ নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।
আজ রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী ও ডেপুটি স্পিকার উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। পরদিন সন্ধ্যায় নির্বাচিতদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী, সংরক্ষিত ৪৯টি আসনের মধ্যে বিএনপি থেকে ৩৬ জন নির্বাচিত হন। এ ছাড়া ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্য রয়েছেন।
উল্লেখ্য, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলেও তিনি আজ শপথ নিতে পারেননি।