জাতীয়

খাগড়াছড়িতে সেনাবা‌হিনীর চি‌কিৎসা সাম‌গ্রী বিতরণ 

খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে চি‌কিৎসা সাম‌গ্রী বিতরণ করেছে বাংলা‌দেশ সেনাবাহিনী। 

মঙ্গলবার মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা কার্যক্রমের দ্বিতীয় ধাপে দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসা সামগ্রী দেওয়া হয়।

এর আগে ৭ মে আয়োজিত চক্ষু ক্যাম্পে প্রায় ১১০০ রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নির্বাচন করা হয়।

স্থানীয়রা জানান, সেনাবা‌হিনীর এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গম এলাকার দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে। দীর্ঘ‌দিন ধ‌রে চো‌খে দেখ‌ছেন না, টাকার অভা‌বে চি‌কিৎসা কর‌তে পার‌ছেন না এলাকার এমন দ‌রিদ্র অসহায় মানুষ বিনামূ‌ল্যে ‌চি‌কিৎসা করা‌তে পার‌ছেন। ভালভা‌বে দৃ‌ষ্টি ফি‌রে পে‌য়ে‌ছেন। সেনাবা‌হিনী এমন মান‌বিক কার্যক্রম প্রশংসার দা‌বি রা‌খে। এ ধর‌নের কর্মকাণ্ড অব‌্যাহত রাখার অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন তারা।