জাতীয়

প্রধানমন্ত্রী‌কে অভিনন্দন সচিবালয় সংযুক্ত পরিষদের

আগামী ১ জুলাই হতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন‌্য নতুন বেতন কাঠামো ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

এজন‌্য তারা সরকারের সাফল্য কামনা করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ছেন।

শুক্রবার (১২ জুন) সংগঠন‌টির ভারপ্রাপ্ত সভাপতি মো.  বেলাল হোসেন ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এক বিবৃ‌তি‌তে ব‌লেন, “দীর্ঘ ১১ বছর বেতন কাঠামো পরিবর্তন না হওয়ায় সরকারি কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হতো। সরকারি কর্মচারীদের কষ্টের বিষয়টি প্রধানমন্ত্রী মান‌বিক বিবেচনায় নেওয়ায় আমা‌দের মাঝে যেমন কর্মস্পৃহা বৃদ্ধি পাবে, তেমনি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।”