রাইজিংবিডি২৪.কম, ঢাকা
শিবিরের হামলায় আহত অগ্রণী ব্যাংকের কর্মচারি জাফর মুনশি (৪৬) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির গ্রীণলাইফ হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাফর মুনশির বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গঙ্গাদর্জি গ্রামে।
বুধবার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেওয়া একটি ব্যানার শিবির কর্মীরা ছিড়ে ফেলতে চাইলে জাফর বাধা দেন। এসময় শিবির কর্মীরা লোহার রড দিয়ে জাফরের মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপতালে ভর্তি করা হয়। উন্নত চিকিতসার জন্য তাকে গ্রীণলাইফ হাসপাতালে নেওয়া হয়েছিল। এদিকে নিহত জাফর মুনশির লাশ শাহবাগে গণজাগরন মঞ্চে নেওয়া হয়।