জাতীয়

কারওয়ান বাজার ভেঙে দেওয়া হবে : আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন,  রাজধানীর কারওয়ান বাজার ভেঙে দেওয়া হবে। এর বিকল্প হিসেবে রাজধানীর মহাখালী ও আমিনবাজারে পাঁচতারা মানের মার্কেট গড়ে তোলা হয়েছে। এই সব মার্কেট দ্রুত চালু করা সম্ভব। এ ছাড়া আরেকটি মার্কেট হচ্ছে যাত্রাবাড়ীতে। 

 

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, কারওয়ান বাজারে থাকা সকল ট্রাকগুলোকে সরিয়ে নেওয়া হবে। এগুলো নির্দিষ্ট স্থানে রাখতে আমিনবাজারে বড় টার্মিনাল করার জন্য ১৫ একর জমি চাওয়া হয়েছে।

 

আনিসুল হক বলেন, ঢাকার সব সমস্যা সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। সবাই নিজ নিজ স্থান থেকে সাহায্য করলে ঢাকাকে গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে পারব।

 

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।

     

রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৫/মিথুন/ইভা