অন্য দুনিয়া

হিলি সীমান্ত চোরাচালানীদের অভয়ারণ্য

হালিম আল রাজীহিলি, ৪ সেপ্টেম্বর: হিলি ফুলবাড়ি সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৪ কোটি ২২লক্ষ টাকা মূল্যের অবৈধপণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

বুধবার সকালে ১ মার্চ থেকে ৩১ শে আগস্ট পর্যন্ত ৬ মাসের প্রতিবেদন প্রকাশ করেছে বিজিবি।  বিজিবি ৪০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল খন্দকার মিজানুর রহমান জানান, গত ৬ মাস হিলি সীমান্ত দিয়ে দু’দেশে আদান-প্রদানের সময় বিজিবি এসব পণ্য আটক করে। প্রতিটি ঘটনায় আলাদা আলাদা মামলা হয়েছে।আটক পণ্যের মধ্যে রয়েছে, ফেনসিডিল ৩৯ হাজার ৬৬ বোতল ও ২শ’ ১৮ লিটার লুজ, মদ ৩৪৭ বোতল বিদেশী, ৪২ লিটার দেশি, বিয়ার ৭৪ বোতল, হিরোইন ৩ কেজি ৮শ’ ৮০ গ্রাম, ৮ লক্ষ ২৭ হাজার ৮শ’ ৮৫টি ট্যাবলেট, ১০টি ট্রাক, ১শ’ ৫৩টি রেজিষ্ট্রেশন বিহিন মোটরসাইকল।বিষয়ে, মাদক ও ভারতীয় পন্য চোরাচালানের অভিযোগে ৩ শত ৬৬ টি অভিযোগ, ২২টি নিয়মিত মামলা দায়ের করে ১শ’ ৩৬ জনকে আসামী করা হয়েছে বলে উল্লেখ করা হয় এ প্রতিবেদনে। রাইজিংবিডি / এমএস / এলএ