স্পোর্টস রিপোর্টারঢাকা, ১৮ সেপ্টেম্বর: সিনেমার কাহিনী নয় বাস্তবে ঘটেছে এমনটা। ১৫০ কেজি ওজনের আট ফুট লম্বা একটি কুমিরের সঙ্গে রাত কাটাতে হয়েছে গাই হুইটটালকে।ইংল্যান্ডের দৈনিক ‘ডেইলি স্টার’-এর প্রতিবেদনে বলা হয়, জিম্বাবুয়ের হুমানি লজে রাত কাটাতে গিয়ে আকস্মিকভাবে তিনি আবিষ্কার করেন তাঁর বিছানার কয়েক সেন্টিমিটার দূরেই অপেক্ষা করছে বিশাল আকারের কুমিরটি। ৪০ বছর বয়সী ওই ক্রিকেটার রাতে বিছানা থেকে নামেনি। সারারাত বিছানার কোনায় বসে থেকে রাত কাটিয়ে দেন।সারারাত কুমিরের সাথে এক ঘরে থাকারপর সকালে এসে কুমিরটিকে সরিয়ে নিয়ে যায় স্থানীয়রা।রাইজিংবিডি / ইএইচ / এলএ