বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : এখন সেলফির যুগ। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে উঠে পড়েছে লেগেছে সবাই। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস খুললেই দেখা যায় নানা ধরনের সেলফি।
নানা ঢঙে, হরেক ভঙ্গিমায়, বিভিন্ন স্থানে সেলফি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করার যেন অঘোষিত প্রতিযোগিতা চলছে। আর এক্ষেত্রে সব অবস্থাতেই সেলফি তুলে পোস্ট করতে পারলে তবেই আনন্দ। আর তাই যে যখন যে অবস্থায় থাকেন, সেই অবস্থায় সেলফি তুলে দেখা যায় শেয়ার করতে।
সেলফির প্রচলন অনেক আগে শুরু হলেও মূলত স্মার্টফোনে ফ্রন্ট ক্যামেরা আসার পর থেকেই সেলফির জয়যাত্রা শুরু হয়েছে।
সেলফি তোলার জন্য সেরাদের মধ্যে সেরা স্মার্টফোন কোনটি? প্রযুক্তি বিষয়ক খ্যাতনামা নিউজ পোর্টাল টেক রাডার সম্প্রতি বিশ্বের জনপ্রিয় ৫টি স্মার্টফোন নিয়ে সেলফির একটি পরীক্ষা করেছে। অ্যাপল আইফোন ৬এস, স্যামসাং গ্যালাক্সি এস৬, সনি এক্সপেরিয়া জেড৫ প্রিমিয়াম, অপ্পো এফ১ এবং হুয়াউয়ে ম্যাট ৮- এই ৫টি স্মার্টফোনের মধ্যে সেলফির জন্য সেরা কোনটি, সেটাই টেক রাডার তাদের পরীক্ষায় তুলে ধরেছে।
নিচের ভিডিও থেকে দেখে নিন, এই ৫টি সেরা স্মার্টফোনের মধ্যে টেক রাডারের মতে সেলফি জন্য সেরা কোনটি?
রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ