নিজস্ব প্রতিবেদক : ঢাকা জজ কোর্ট ভবনে লিফট দুর্ঘটনায় আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। রোববার আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া হাইকোর্টে এ রিট করেন। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী। এর আগে গত ৭ মার্চ ঢাকা জজ কোর্টের লিফট দুর্ঘটনায় আইনজীবীসহ ১৪ জন আহত হন। রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৯/মেহেদী/রফিক