জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি থেকে নির্বাচিত অন্যতম দুই সাংসদ উকিল আবদুস সাত্তার ও হারুনুর রশিদকে ঢাকায় কার্যালয়ে ডেকে বৈঠক করেছেন দলের নীতি নির্ধারকরা। তাদেরকে জানিয়ে দেয়া হয়েছে, তারা সাংসদ হিসেবে শপথ নেবে কি না-এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত সোমবার জানানো হবে। রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত উকিল আবদুস সাত্তার ও দলের যুগ্ম মহাসচিব চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হারুনুর রশিদকে ডাকা হয়। জানতে চাইলে উকিল আবদুস সাত্তার বলেন, ‘আমাদের মহাসচিব ডেকেছিলেন। আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি। আগামীকালের মধ্যে বিএনপি অবস্থান জানাবে।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ছিলৈন। রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/রেজা/ইভা